প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

বঙ্গে শীতের আমেজ, হেমন্তের হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওযেবডেস্কঃ বাংলায় সকাল-রাতে শীতের আমেজ, মাঝে মাঝে বইছে হেমন্তের হাওয়া, সেইসঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস দিতে গিয়ে মঙ্গলবার সকালে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অগিস জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু’দিন। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে বিকেলের সামান্য বৃষ্টি হলেও হতে পারে। জেলায় জেলায় কুয়াশা পড়াও শুরু হয়ে যাবে। হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ের জেলাগুলিতেও।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে এবং রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে বাংলার জেলাগুলিতে। তবে কলকাতাতে শীত শীত ভাব পেতে আরও কয়েকদিন লাগবে। বইবে হেমন্তের শুষ্ক হাওয়াও। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে  দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন