Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, দুর্যোগের পূর্বাভাস আলিপুরের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহবিদরা। আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে শুক্রবার এবং শনিবার উত্তরের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে উত্তরবঙ্গে। ফলে নতুন করে উত্তরবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আলিপুর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবেই উত্তরবঙ্গে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে ভারী দুর্যোগ। উত্তরবঙ্গ ছাড়াও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ রয়েছে আংশিক মেঘলা। কখনও কখনও রোদের হদিশ পাওয়া গিয়েছে। দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিও রয়েছে। মাঝে মাঝে হাল্কা হাওয়া বইলেও ভ্যাপসা-গুমোট গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে।

আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১.৭ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন