প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

ফের উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি:এনআরসি বৈঠককে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ

deshersamay

Share article:

দেখুন ভিডিও:

দেশের সময়,ঠাকুরনগর:ফের উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। বুধবার ঠাকুরবাড়িতে এনআরসি নিয়ে বৈঠককে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তেজনার সৃষ্টি হল।অভিযোগ, শান্তনু ঠাকুরের অনুগামীরা মমতা ঠাকুরকে হেনস্থা ও সুকৃতি রঞ্জন বিশ্বাসকে মারধর করে। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।

এই ঘটনায় ঠাকুরবাড়ির গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এলো। জানা গেছে, বুধবার মমতা ঠাকুর এর পক্ষ থেকে এন আর সির বিরোধীতা করে বৈঠকের আয়োজন করা হয়েছিল। মমতা ঠাকুরের অভিযোগ, বৈঠক বানচাল করবার জন্য শান্তনু ঠাকুর নাটমন্দিরে পাল্টা বৈঠক ডাকেন।

মমতা ঠাকুর গোষ্ঠীর পক্ষ থেকে কপিল তীর্থ ভবনে বৈঠকের ব‍্যবস্থা করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। মমতা ঠাকুরের অভিযোগ, বৈঠক থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস বের করে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে মমতা ঠাকুর হেনস্তা হন। পরবর্তীতে মমতা ঠাকুরের বৈঠকে যোগ দেবার জন্য একটি গাড়ি আসে, সেই গাড়িতে ইট দিয়ে আক্রমণ করা হয়।

যদিও অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর বলেন, এন আর সি নিয়ে মমতা ঠাকুরেরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই মতুয়া ভক্তরা তার প্রতিবাদ করেছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন