প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

ফেব্রুয়ারিতেই বাংলার সঙ্গে ‘ব্রেক-আপ’ শীতের?  ভ্যালেন্টাইনসডে’তে কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস

deshersamay

Share article:

পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই ফের রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে, রাজ্যে ফের কমছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে ভালরকম শীতের আমেজ থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হু হু করে কমছে রাতের তাপমাত্রা।

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের পরে পাকাপাকি ভাবে শীতের বিদায় পর্ব শুরু হবে।

অর্থাৎ, ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইস ডে-তে দিনে সোয়েটারের বদলে সঙ্গী হবে স্টাইলিশ পোশাক। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভোরে ও রাতে শীতের আমেজ থাকবে অন্তত আরও পাঁচ দিন। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আবার দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রবল।

সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার দাপট বেশি থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে পরিষ্কার হবে আকাশ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। হরিয়ানা ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরেই ফিকে হচ্ছে শীত।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও মনোরম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকলেও চলতি সপ্তাহে তা কমবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপটে কমবে দৃশ্যমানতা। তবে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিস্কারই থাকবে।উত্তরবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। কুয়াশার দাপট বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় কুয়াশার দাপট একটু বেশি থাকবে।
কনকনে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভোর এবং রাতের দিকেই মূলত শীত অনুভূত হতে পারে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং চড়া রোদ উঠবে।

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন