Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ফরাসি কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ দিল্লিতে:

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: ভারত–ফ্রান্স শিক্ষা আদানপ্রদান ক্ষেত্রে দেশের একটি স্কুলের সঙ্গে ফ্রান্সের একটি স্কুলের সমঝোতা হয়েছিল। সেই প্রেক্ষিতে গত জুনে ভারত থেকে ফ্রান্সে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল ওই স্কুলের ছাত্রছাত্রীরা। সেভাবেই গত ১৩ তারিখ ভারতে এসেছে ফ্রান্সের স্কুলটির ছাত্রছাত্রীরা। ওই কিশোরী পুলিসকে জানিয়েছে, ফ্রান্সে তাদের বাড়িতে যে ভারতীয় ছাত্রীটি ছিল, ভারতে এসে সেই বান্ধবীর বাড়িতেই উঠেছিল সে। গত ১৮ তারিখ দিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। সেই মতো নিজের ঘরে ব্যাগ গোছাচ্ছিল ছাত্রী। তখনই ঘরে ঢোকেন তার ভারতীয় বান্ধবীর বাবা এবং তাকে প্রথমে পিতৃসুলভ পরামর্শ দিত থাকেন। ঘরে সেসময় একাই ছিল ওই ছাত্রী। তার অভিযোগ, আচমকা ওই ব্যক্তি অশালীনভাবে তাকে জড়িয়ে ধরে যৌন নিগ্রহের চেষ্টা করে। কোনওরকমে নিজেকে মুক্ত করে ছাত্রী। ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সে। জয়পুরের পথে প্রথমে বন্ধুবান্ধবদের পুরো ঘটনা জানায় কিশোরী। তারাই শিক্ষকশিক্ষিকাদের তা জানায়। এরপর শিক্ষকশিক্ষিকারা ওই ছাত্রীর অভিভাবকদের এবং ফরাসি দূতাবাসে বিষয়টি জানান। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিস। ওই ছাত্রীকে অবিলম্বে অভিযুক্তের বাড়ি থেকে অন্য একটি ভারতীয় পরিবারের আতিথেয়তায় পাঠানো হয়েছে। যদিও ভারতীয় এবং ফরাসি, কোনও স্কুল কর্তৃপক্ষেরই প্রতিক্রিয়া এখনও মেলেনি এবিষয়ে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। ওই কিশোরী এক সপ্তাহ পর থানায় অভিযোগ জানালে ৫৫ বছরের ওই প্রৌঢ়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন