Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

“ফটোগ্রাফি সেই কাহিনী যা আমি কথায় বলতে ব্যর্থ হয়েছি” – ডেস্টিন স্পার্কস

deshersamay

Share article:

অশোক মজুমদার।

“একটি আলোকচিত্র একটি সেকেন্ডের অষ্টমীতে নেওয়া একটি নৈতিক সিদ্ধান্ত।” – সালমান রুশদি।

আমার কাছে ক্যামেরাটি স্কেচ বই, স্বজ্ঞাততা এবং স্বতঃস্ফূর্ততার একটি সরঞ্জাম ” – হেনরি কর্তিও ব্রেশো।

আজ ১৯শে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আমার ফটোগ্রাফার বন্ধুরা আজকের দিনটি তাদের নিজের মত করে পালন করেছে। প্রায় চার দশকের আমার ফটোগ্রাফি জীবনের দিকে তাকালে আমি ব্যর্থ। কিন্তু ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করে তাদের আমি ভালোবাসি, পছন্দ করি।

জীবনের উপান্তে এসে আজকের এই বিশেষ দিনে আমার রিপোর্টার্স বন্ধুদের কাছে আমার শুধু একটাই আর্জি যে, তোমরা কলকাতা প্রেস ক্লাবে ফটোগ্রাফারদের রেগুলার মেম্বারশিপের বিষয়টি এবার দ্রুত মিটিয়ে ফেলো। জানি, তোমরা চেষ্টা করছো। কিন্তু এটা আমাদের অধিকার। আমরা তো তোমাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ক্লাবেও পাশাপাশি থাকতে চাই।

প্রবীণ চিত্র সাংবাদিক হিসেবে আজকের দিনটিতে আমার ও সকল ফটোগ্রাফার বন্ধুদের তরফ থেকে তোমাদের কাছে এটুকুই চাহিদা।

সবাই ভালো থাকো।

অশোক মজুমদার।
১৯.০৮.২০২১

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.