প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বলিউডের নামকরা সঙ্গীত পরিচালক জুটি সাজিদ- ওয়াজিদ ভেঙে গেল। প্রয়াত হলেন ওয়াজিদ খান। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে এই গায়ক তথা সঙ্গীত পরিচালকের।

ওয়াজিদের মৃত্যুর খবর জানিয়েছেন আর এক সঙ্গীত পরিচালক সেলিম মারচেন্ট। বেশ কয়েক দিন ধরে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ। সম্প্রতি অবস্থা খারাপ হয় তাঁর। সংবাদসংস্থা পিটিআইকে সেলিম জানিয়েছেন, “কয়েক মাস আগে ওয়াজিদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়। কিন্তু সম্প্রতি আবার কিডনিতে সংক্রমণ হয় তাঁর। চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রবিবার থেকেই অবস্থা খারাপ হয়। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।”

১৯৯৮ সালে সলমন খানের ‘প্যার কিয়া তো ডরনা কিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাজিদ-ওয়াজিদ জুটি। তারপর একের পর এক হিট। তবে তাঁদের বেশিরভাগ হিট এসেছে সলমনের সঙ্গে। বলিউডের ভাইজানের সঙ্গে তাঁদের জুটি ছিল দারুণ। সলমনের বেশিরভাগ ব্লকবাস্টার ছবির মিউজিক দিয়েছেন এই দুই ভাই। তার মধ্যে রয়েছে গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, দবং ১, দবং ২, দবং ৩, ওয়ান্টেড, এক থা টাইগার প্রভৃতি।

সঙ্গীত পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গে গায়কও ছিলেন ওয়াজিদ। সলমনের ‘মেরা হি জলওয়া’, ‘ফেবিকল সে’ প্রভৃতি গানে গলাও মিলিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে সলমনের করোনা সংক্রমণ নিয়ে গান ‘ভাই ভাই’-এর সুর তৈরি করেছেন এই জুটিই। এই গানই তাঁর শেষ কাজ হয়ে থাকল।

এছাড়া সারেগামাপা ২০১২ ও সারেগামাপা সিঙ্গিং সুপারস্টার এই দুটি রিয়্যালিটি শোয়ে মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে সাজিদ- ওয়াজিদকে। আইপিএল ৪-এর থিম সং গেয়েছিলেন ওয়াজিদ।

এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিনীতি চোপড়া, অভিনেতা বরুণ ধাওয়ান, গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি, শঙ্কর মহাদেবন, জাভেদ আলি প্রমুখ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন