Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

প্রয়াত নৃত্যশিল্পী অমলাশঙ্কর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত মাসেই তাঁর ১০১তম জন্মদিন পালন করেছিল পরিবার। আজ, শুক্রবার ভোরে খবর এল, মারা গিয়েছেন তিনি। নৃত্যশিল্পী অমলাশঙ্করের মৃত্যুর সঙ্গে যেন একটা গোটা প্রজন্মের অধ্যায় শেষ হল বাংলার নৃত্যজগতে।

প্রয়াত শিল্পীর নাতনি শ্রীনন্দাশঙ্কর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ জানিয়েছেন। ঠিক কী কারণে তাঁর মৃত্যু তা এখনও জানা না গেলেও, বয়সজনিত অসুস্থতাই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।

Dhinaknatintina A classic performed by Amala Shankar in Kalpana. Kalapana the film by Late Uday Shankar was first published in the year 1948 and in terms of section 26 of the Copyright Act, 1957, the copyright of the film has expired on the expiry of 60 years from first publication of the film. Copyright in the film thus expired in 2009. Since the copyright is expired anyone is well entitled to screen the film in any media as they deem fit and proper.

Posted by Uday Shankar on Thursday, June 28, 2018
https://www.facebook.com/349590795137277/posts/3137425856353743/

১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন প্য়ারিসের ইন্টারন্য়াশনাল কলোনিয়াল এগজিবিশনে। ওই সময়েই আলাপ শঙ্কর পরিবারের সঙ্গে। কিছুদিন পরেই তিনি উদয় শঙ্করের কাছে তালিম নিতে শুরু করেন। এর পরে তাঁদের বিয়ে হয় ১৯৪২ সালে। গত শতাব্দীর চারের দশক থেকেই উদয় শঙ্কর ও অমলা শঙ্কর জুটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বিখ্য়াত নৃত্যশিল্পী-দম্পতিদের অন্যতম।

তাঁদের প্রথম সন্তান আনন্দ শঙ্কর। কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের জানুয়ারিতে। নৃত্য-দম্পতি হিসেবে উদয়-অমলাশঙ্করের জুড়ি মেলা ভার। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয়শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতাশঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রীশঙ্কর। এবার চলে গেলেন অমলাশঙ্করও।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন