প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

প্রয়াত চিত্রশিল্পী সতীশ গুজরাল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃপ্রয়াত সতীশ গুজরাল। দেশের অন্যতম খ্যাতিনামা শিল্পী। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ মৃত্যু হয়েছে ৯৪ বছরের এই শিল্পীর। নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দিল্লি হাইকোর্টের বিখ্যাত অ্যালফাবেট ম্যুরালটি গুজরালেরই তৈরি। এমনকি রাজধানীতে বেলজিয়ান এমব্যাসিও তাঁর ভাবনায় রূপ পেয়েছে। একাধারে ম্যুরালিস্ট, পেইন্টার, আর্কিটেক্ট এবং ডিজাইনার হওয়ার পাশাপাশি কবিতা প্রেমী ছিলেন সতীশ গুজরাল। অনুপ্রেরণা পেয়োছিলেন ফইজ আহমেদ ফইজ এবং মির্জা গালিবের লেখা থেকে। একথা একাধিকবার নানা সাক্ষাৎকারে তিনি নিজেও বলেছিলেন।

ভারতীয় সংস্কৃতিজগতে তাঁর অপরিসীম অবদানের জন্য পদ্ম ভূষণেও ভূষিত হয়েছিলেন সতীশ গুজরাল। ১৯২৫ সালে লাহোরে জন্ম। পরে লাহোর থেকে সোজা শিমলায় চলে আসেন। নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেন পেইন্টিংয়ের কাজে। সেসময়ই তাঁর ক্যানভাসে ফুটে উঠল, ‘ম্যানস ক্রুয়েলিটি টু ম্যান’। উল্লেখযোগ্য ‘‌ডেইস অফ গ্লোরি’‌ এবং ‘‌মওর্নিং এন মাস’‌–এর মতো ছবি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন