প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রিয়জনকে হারালেন মমতা, কোভিডে আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম প্রয়াত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারেও। প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তাঁর চিকিৎসা চলছিল। ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওখানেই প্রয়াত হন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া।


বেশ কিছুদিন ধরেই করোনা সংক্রমণের জেরে অসুস্থ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম। মেডিকা হাসপাতালে প্রায় মাসখানেক ভর্তিও ছিলেন তিনি। শনিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমেছে কালীঘাটে।

কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসাথেই থাকতেন অসীম বাবু। ঘনিষ্ঠ মহলে তিনি পরিচিত ছিলেন ‘কালী দা’ হিসেবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ষাটের কাছাকাছি। মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুরে অসীম বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে নিমতলা মহাশ্মশানে। কোভিড প্রোটোকল মেনেই হবে কাজ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন