প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

প্রায় দেড় ঘণ্টা বৈঠক সৌগত ও শুভেন্দুর!রফাসূত্র কী মিলল?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সৌগত রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বিতীয় দফা বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র। সোমবার প্রায় দেড়ঘণ্টা ধরে বৈঠক চলে এই দুই নেতার মধ্যে। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র উঠে আসেনি বলে খবর।

এর আগে সম্ভবক ভাইফোঁটার পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সৌগত রায়। দলে ঠিক কী কী বিষয়ে অসন্তোষ তা খুলে বলেন শুভেন্দু। বিষয়গুলি নিয়ে সমাধানের আশ্বাস দেন সৌগতও। তৃণমূলের একেবারে শীর্ষমহলে বিষয়টি সম্পর্কে জানানো হয়। বিষয়গুলি নিয়ে পরবর্তী স্তরে আলোচনা ও সমাধানের জন্য সোমবার ফের বৈঠকে বসেন সাংসদ সৌগত রায় ও মন্ত্রী শুভেন্দু অধিকারী।  কিন্তু বৈঠকও জট কাটেনি বলে খবর। তবে আলোচনার রাস্তা এখনও খুলে রেখেছ দুপক্ষই। 

দেড় ঘণ্টার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি দলের মধ্যে একটি সংস্থার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। সেইসঙ্গে জেলা পর্যবেক্ষক পদ ফিরিয়ে আনা সহ একাধিক বিষয় আলোচনা হয়। তবে প্রকাশ্যে বৈঠকের কোনও বিষয়বস্তু নিয়েই মুখ খোলেননি কোনও পক্ষই। পরবর্তীতে শুভেন্দুর সঙ্গে তৃতীয় দফায় কোনও বৈঠক হবে কিনা, সেই বিষয়টিও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, বিগত অনেকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দুর নামে হোডিং নজরে আসছে। সেখানে নাম লেখা নেই তৃণমূলের। এমনকি বেশ কিছু অরাজনৈতিক সভাতেও কৌশলী ও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।  সবশেষে রামনগরের সভায় শুভেন্দ বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে দল থেকে তাড়াননি। তিনি এখনও মন্ত্রীপদে রয়েছেন। শুভেন্দুর একের পর এক ইঙ্গিতপূর্ণ এমন মন্তব্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুভেন্দুকে এখন মানাতে দুটি বৈঠক করল তৃণমূল। দলের বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতা সৌগত রায়ের উপর দায়িত্ব ছেড়েছে ঘাসফুল শিবির।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন