প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

প্রাণনাশের হুমকি দিচ্ছে ওরা‌!‌ ভূতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ যুবকের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:‌ কয়েক জন তাঁকে দিনভর ভয় দেখায় , তাড়া করে, সারাক্ষণ পিছু নেয়। প্রাণনাশের হুমকিও দেয় । নিজের বাড়ি বা বাইরের রাস্তায়, কোথাওই পিছু করা ছাড়ে না। এমনকী চাষের ক্ষেতে কাজ করতে গিয়েও রেহাই মিলছে না। সেখানেও পৌঁছে যায় তারা। এক কথায় জীবন অতিষ্ট হয়ে উঠেছে। আর পারছেন না। তাই বাধ্য হয়েই ওদের বিরুদ্ধে থানায় গেলেন যুবক। জানালেন লিখিত অভিযোগ। ওরা কারা?‌ ওরা হল ভূতের দল। 


ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরাতে। মঙ্গলবার থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ভরসঙ্গভাই বরিয়ালসো। তাঁর বয়স ৩৫। অভিযোগ শুনে মাথায় হাত পুলিশের। তবু নিয়ম মেনে তদন্তে নামে পুলিশ। তার পরই উঠে আসে সত্যিটা। ভরসঙ্গভাইকে জেরা শুরু করে। তখনই তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে।

এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই স্পষ্ট হয় ছবিটা। পরিবারের সদস্যরা জানতেনই না, যে ভরসঙ্গভাই কখন, কীভাবে থানায় পৌঁছে গিয়েছেন। এমন অদ্ভুত অভিযোগের কথাও জানতেন না তাঁরা। এমন ঘটনা যে তাঁর সঙ্গে ঘটছে তা নাকি বাড়িতেও জানাননি কখনও। এরপর তাঁরা বলেন, মানসিকভাবে অসুস্থ ভরসঙ্গভাই বরিয়ালসো। তাঁর চিকিৎসা চলছে। গত ১০ দিন ধরে অনেক চেষ্টা করেও তাঁকে ওষুধ খাওয়ানো যায়নি। ফলে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, ভরসঙ্গভাইকে মনোবিদের কাছে পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে আবার। ওষুধ খেতেও রাজি হয়েছেন যুবক। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন