প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

প্রবল ক্ষিপ্রতায় আছড়ে পড়ছে বরফ সাগর! ধস নেমে এল স্কুলের ওপর! দেখুন সেই মুহুর্তের ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এভারেস্টের গা ঘেঁষে মুস্তাংয়ের টুকুচে পর্বতের গা বেয়ে নেমে আসছে হিমবাহের স্রোত। সেই বীভৎস ধসের ভিডিও করতে শুরু করেন স্থানীয়রা।সেই হিমবাহের স্রোত তেড়ে আসতে দেখে ছুটতে শুরু করেন সকলে। তবু ছুটতে ছুটতেই তাঁদের ক্যামেরায় যেটুকু ধরা পড়ে সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়।

পাহাড়ের পাদদেশে জনাদর্শ অমরসিংহ হাইস্কুলে তখন ক্লাস চলছিল। হিমবাহ এসে আছড়ে পড়ে স্কুলের ছাদে। গুরুতর আহত হয় ৭ জন ছাত্রছাত্রী। আহত হন এলাকার আরও ৪ জন। প্রায় তিরিশ মিনিট ধরে সেই দানবীয় তুষারস্রোতের তাণ্ডব চলে। ঘটনায় এখনও অবধি হতাহতের খবর নেই। সৌভাগ্যের ব্যাপার হল মুস্তাংয়ের জনঘনত্ব বেশ কম। নেপালের অন্যতম বড় জেলা হলেও বাসিন্দা মাত্র ১৩,৪৫২ জন। সকলে ছড়িয়ে ছিটিয়ে থাকায় বড় কোনও ক্ষতি হয়নি। যা ক্ষতি হল পাহাড়ের কোলঘেঁষা স্কুলবাড়িটার।

১৪ নভেম্বর শিশু দিবসের দিন সেই ধসের ভিডিও পোস্ট করেন স্থানীয়রা। যা দেখলে গায়ে কাঁটা দিচ্ছে দুনিয়ার। হিমালয়ের বুকে এমন ধস নতুন নয়, তবে পাহাড়ি জীবনে এর আগে এমন বিধ্বংসী ধস দেখেননি মুস্তাংয়ের মানুষ। এখনও আতঙ্ক কাটেনি মুস্তাংয়ের বাসিন্দাদের মন থেকে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন