প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

প্রথম দফার আগেই বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রথম দফা ভোটের আগেই বঙ্গ সফরে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তবে প্রথম দফার জঙ্গলমহল কিংবা পশ্চিম মেদিনীপুর নয়, মঙ্গলবার নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছলেন উত্তরবঙ্গে। এদিন অসম থেকে সোজা শিলিগুড়িতে এসে পৌঁছন। উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তাঁরা।

এদিন সকালে সুনীল আরোরা সহ ছয় জনের একটি প্রতিনিধি দল বাগডোগরা বিমানবন্দরে নামেন৷ সেখান থেকে পৌঁছন শিলিগুড়িতে। সূত্রের খবর, উত্তরবঙ্গের আট জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের নিয়ে শিলিগুড়িতে আলোচনায় বসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। বৈঠকে ছিলেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন সহ কমিশনের অন্য আধিকারিকেরাও। সুকনার একটি হোটেলে এই বৈঠক চলে। যেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও পৌঁছন।

জানা গিয়েছে, বুধবার নির্বাচন কমিশনের আধিকারিকেদের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হবে। মূলত নির্বাচন প্রক্রিয়া সহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলি কমিশনের পক্ষ থেকে জানানো হবে। উত্তরবঙ্গের আট জেলার স্পর্শকাতর এলাকাগুলি নিয়েও কমিশন বার্তা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলার পুলিশ সুপারদের থেকেও বেশ কিছু রিপোর্ট চেয়েছেন কমিশন কর্তারা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন