প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

প্রথম ও দ্বিতীয় ট্রেন চালানোর দাবিতে গভীর রাত থেকে ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ

deshersamay

Share article:

সোমনাথ দাস ,ঠাকুরনগর: প্রথম এবং দ্বিতীয় ট্রেন চালানোর দাবিতে শিয়ালদা–বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। এলাকার কয়েক’‌শ ফুল ব্যবসায়ী এই অবরোধে সামিল হয়েছেন। রেল লাইনের উপর বসে পরে এই অবরোধে সামিল হয়েছেন তাঁরা। অবরোধকারীদের মধ্যে প্রচুর মহিলা ফুল ব্যবসায়ী রয়েছেন। এই অবরোধের ফলে এদিন সকাল থেকে এই শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর এলাকায় কয়েক হাজার মানুষ ফুল ব্যবসার সঙ্গে যুক্ত। ঠাকুরনগর পাইকারি ফুল বাজারের পাশাপাশি এই ফুল ব্যবসায়ীরা কলকাতা এবং হাওড়ার পাইকারি ফুল বাজারে ফুল বিক্রি করতে যান। তাঁরা মূলত বনগাঁ থেকে শিয়ালদাগামী প্রথম এবং দ্বিতীয় ট্রেন ধরে কলকাতায় যান। ঠাকুরনগরে এই দুটি ট্রেন ছাড়ার সময় রাত ৩ টে ১৫ এবং ৪ টে ৪০ মিনিট।

করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে পরায় দিন দুই আগেই রাজ্য সরকার নতুন করে বেশ কিছু বিধিনিষেধ জারি করে। তাতে রাত ১০ টা থেকে পরদিন ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়। এর কারণে এই সময়ের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। আর তারফলেই সমস্যায় পরেছেন ঠাকুরনগর এলাকার ফুল ব্যবসায়ীরা।

তাঁদের দাবি, প্রথম এবং দ্বিতীয় ট্রেনেই তাঁরা ফুল নিয়ে কলকাতায় যান। আর এই ট্রেন চলাচল বর্তমানে বন্ধ থাকায় তাঁরা আর্থিক সমস্যায় পরেছেন। প্রতিদিন ট্রাক ভাড়া করে ফুল নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তাঁদের দাবি, আগের মতো প্রথম এবং দ্বিতীয় ট্রেন চালু করতে হবে। এই দাবিতে রাত ২ টো থেকে তাঁরা ঠাকুরনগর স্টেশনে রেল অবরোধ শুরু করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। দাবি না মেটা পর্যন্ত এই অবরোধ চলবে বলে অবরোধকারীরা জানান।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন