প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

পোস্তায় মুখ্যমন্ত্রী,সুরক্ষা এবং দূরত্ব মেনে বাজার সচল রাখার নির্দেশ দিলেন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ যাতে খুচরো বাজার খোলা থাকে। তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার পোস্তায় পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পোস্তা বাজারে গিয়ে তিনি সেখানকার ব্যাবসায়ীদের একাংশের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিংহ।
রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে গণ্য করা হয় পোস্তাকে। সেখানে তিনি নির্দেশ দেন যাতে কোনও ভাবে এই পাইকারি বাজার বন্ধ না থাকে। শুক্রবার ভোরবেলা থেকেই যাতে ওই বাজার স্বাভাবিক ভাবে কাজ করে তা দেখার নির্দেশ দেন তিনি। ডিপি সিংহকে তিনি জরুরি পণ্য সরবরাহের নোডাল অফিসার নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী ।

পোস্তা বাজার চালু থাকলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পণ্য পরিসেবা বিঘ্নিত হবে না। তিনি এ দিন বার বার জোর দেন যাতে খুচরো বাজার খোলা থাকে এবং সাধারণ মানুষ চাল-ডাল-তেলের মতো সামগ্রীর অভাব বোধ না করেন।
মুখ্যমন্ত্রী এ দিন পুলিশ কর্তাদের নির্দেশ দেন, পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষা এবং দূরত্ব মেনে যাতে পণ্য বেচা-কেনা শুরু করা হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন