প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

পেট্রোলের ‘গলাকাটা’ দামের প্রতিবাদে আজ রবিবার-ও রাজ্যজুড়ে পথে তৃণমূল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লাগামছাড়া পেট্রো পণ্যের প্রতিবাদে শনির পরে আজ রবিবার-ও পথে তৃণমূল । রাজ্যজুড়ে কর্মসূচিতে সামিল হবেন মন্ত্রী ও বিধায়করা। বাগুইআটিতে নৌকায় বসে রান্না করে বিক্ষোভ করবেন তৃণমূল কর্মীরা। রয়েছেন সৌগত রায়, অদিতি মুন্সি। চিনার পার্কে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিক্ষোভে সামিল সুব্রত মুখোপাধ্যায়।

বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতে সাইকেল র‍্যালি করে প্রতিবাদ মিছিল এ সামিল তৃণমূল কর্মী সমর্থকেরা।
বনগাঁ উত্তর বিধান সভায় যশোর রোডে তৃণমূল কর্মীরা৷

এ দিনের বিক্ষোভ প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “সাধারণ মানুষের এত বড় ক্ষতি ইদানীং কালে হয়নি। আরব কান্ট্রিতে দাম বাড়েনি, যারা কেনে, সেই সব দেশে দাম বাড়েনি। আমাদের দেশে কেন্দ্রীয় সরকার আকাশছোঁয়া দাম বাড়িয়েছে। গ্যাস, পেট্রোলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়ে কোপ ফেলেছে। রাজ্য একটা সামান্য টাকা নেয়। সেই টাকাটা জ্যোতিবাবুরা করে গিয়েছেন। সেটা সামান্যই। তার জন্য তো দাম বাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, দাম বাড়িয়ে টাকা নেও?” সুব্রতবাবুর সাফ কথা, “পশ্চিমবঙ্গে হারের কারণে পেট্রোলের দাম বাড়িয়ে শোধ তুলছে কেন্দ্র।”

শনিবারের মতো আজও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তৃণমূল কর্মীরা। ব্লক স্তরেও চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজ্যে লাগামছাড়া পেট্রো পণ্যের প্রতিবাদে পথে নামার ডাক আগেই দিয়েছিল তৃণমূল। শনিবার উত্তরবঙ্গেও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কর্মীরা।

বনগাঁ গোপাল নগরে অবস্থান বিক্ষোভের ছবি৷

কোথাও গরুর গাড়িতে, কোথাও সাইকেল চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মন্ত্রী বিধায়করা। সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোল। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। পরিস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, আধ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

পেট্রোলের দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে তৃণমূলের। বিক্ষোভও চলছে চতুর্দিকে। এদিকে, বিধি নিষেধ শিথিল হয়ে যাওয়ার পর বাস চালানোর নির্দেশ দিলেও পথে দেখা মিলছে না বেসরকারি বাসের। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস মালিকরা। আর তা মানাতেই পথে অমিল বাস।

কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য অর্থ সঞ্চয় করা হচ্ছে।

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি তুলেছেন, ” পেট্রোল-ডিজেলে নিজেদের অংশের কর কমিয়ে তো সাধারণ মানুষকে সুরাহা দিতে পারে রাজ্য সরকার।” তার পাল্টা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, পেট্রো পণ্যের উপরে কিয়দংশ করই নেয় কেন্দ্র। তারাই রাজ্যের অংশ ঠিক করে দেয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন