Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পার্থ সারথি , মহাপ্রভু ও শংকরাচার্য নামাঙ্কিত মঞ্চে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আসর বসবে কলকাতার  ব্রিগেডে : দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

কলকাতা: আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে চলেছে এক বৃহৎ ধর্মীয় সমাবেশের । সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে সেদিন সকালে আয়োজিত হবে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ । আয়োজক সংস্থার দাবি, বাংলা তো বটেই – ভারতের ইতিহাসেও এ ধরনের সমবেত গীতা পাঠ এই প্রথম।

আয়োজনে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, আর সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত বাবা রামদেব । বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন বাগেশ্বরধাম সরকার–এর ধীরেন্দ্র শাস্ত্রীও।

আয়োজকদের বক্তব্য, পশ্চিমবঙ্গ  বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার গুরুত্বপূর্ণ ভূখণ্ড। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন মঠ-মন্দির, আশ্রম, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থন নিয়ে আয়োজন করা হয়েছে এই সমবেত পাঠের।তিনটি মঞ্চ করা হবে, পার্থ সারথি , মহাপ্রভু  ও শংকরাচার্য নামাঙ্কিত মঞ্চ সহ আরো একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে সেখানে।

স্বামী প্রদীপ্তনন্দ মহারাজের কথায়, সমাজে বিভাজনের আবহে আত্মিক চর্চা মানুষকে স্থিরতা ও পথ দেখাতে পারে। তাঁর দাবি, রাজ্যের হাজার-হাজার গীতা-অনুরাগী ইতিমধ্যেই এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা ও মূল মঞ্চের প্রস্তুতি চলছে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল ৯টায়। দেখুন ভিডিও

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, নির্গুনানন্দ ব্রহ্মচারী, জগধাত্রীয়া প্রভু, বন্ধু গৌরব ব্রহ্মচারী প্রমূখ।

ছবি তুলেছেন – স্বপন কুমার পাল

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন