Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

পার্টি অফিসে ঢুকে বজবজের তৃণমূল কাউন্সিলরকে গুলি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ ফের গুলি করে খুনের চেষ্টা করা হল তৃণমূল কাউন্সিলরকে, ঘটনাটি ঘটেছে বজবজ।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা বজবজ পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্টি অফিসে ছিলেন। তখনই, অফিসের মধ্যে ঢুকে তাঁকে পরপর দু’টি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কাউন্সিলর মিঠুন ঠিকাদার। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।


কয়েক দিন আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় বাড়ির কাছেই তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে (৪০) লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পরে অনেকেই মনে করেছিলেন, উনিশের ভোটের আগে রাজনৈতিক খুন শুরু হয়ে গেল। সেই মনে করায় যে খুব একটা ভুল ছিল না, তা প্রমাণ করল সোমবার ভরসন্ধেয় বজবজের ঘটনা।

সূত্রের খবর, সিএমআরআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে গুলিবিদ্ধ মিঠুনবাবুকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, ২০ নম্বর ওয়ার্ডের ওই পার্টি অফিসের বাইরে রাত ন’টা নাগাদ আচমকাই বোমা ফাটায় কিছু অপরিচিত ব্যক্তি। তখনই অফিসের বাইরে বেরিয়ে কী হয়েছে দেখতে আসেন মিঠুন বাবু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিঠুনবাবু বেরোতেই তাঁকে লক্ষ করে দু’রাউন্ড গুলি ছোড়ে আততায়ীরা। একটি গুলি তার মধ্যে পেটে লাগে তাঁর।কৃষ্ণগঞ্জের সত্যজিৎ বিশ্বাস ছিলেন মতুয়া তৃণমূল নেতা। তাঁর বাড়ি ছিল কৃষ্ণগঞ্জ বিধানসভার দক্ষিণ পাড়া ফুলবাড়ি এলাকায়। দিন কয়েক আগেই নদিয়ার প্রশাসনিক বৈঠকে ধান কেনাবেচায় ফড়েদের মাতব্বরির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেছেন, “এটা বিজেপির কাজ। ঠিক কী কারণে এই খুন, কে খুনি, কার হাত দিয়ে এই খুনের ঘটনা ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না।”

মিঠুনবাবু গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে, কারা কাউন্সিলরকে লক্ষ করে গুলি চালাল, সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.