Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা লন্ডনে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আস্থাভোটের ঠিক একদিন আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপর হামলা। সূত্রের খবর লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা করে কিছু দুষ্কৃতী। সে সময় তিনি নিজের অফিসেই ছিলেন। ঘটনায় তাঁর দেহরক্ষী আহত হয়েছেন বলে খবর।

যদিও দুষ্কৃতীরা সকলেই অধরা বলে জানা যাচ্ছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিয়ে বিশেষ কোনও তথ্য মেলেনি। কিন্তু, পাকিস্তানের টালমাটাল পরিস্থিতি এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে একাধিকবার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠায় এই হামলাকে মোটেই লঘু করে দেখতে রাজি নন প্রাক্তন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, লন্ডনে ওয়াজের দফতরের বাইরে এক দল যুবক তাঁর উপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন। এই ঘটনায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন নওয়াজ-কন্যা মারিয়ম শরিফ।

টুইট করে তিনি জানান, ‘পিটিআই-এর যাঁরা এই হিংসায় উস্কানি দিয়েছেন এবং যাঁদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাঁদের দ্রুত গ্রেফতার করা উচিত। গ্রেফতার করা উচিত ইমরান খানকেও।’ তাঁর দাবি, ইমরানের বিরুদ্ধে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে মামলা করা উচিত। কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মরিয়ম।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.