Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

“পশ্চাৎপদে আলপিন লাগিয়ে রাখুন”, রামপুরহাটে বিতর্কিত বিমান বসু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:অশালীন মন্তব্য করে বিতর্কে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উল্লেখ্য আজ তারাপীঠ মন্দির থেকে রামপুরহাট পর্যন্ত সম্প্রীতি মিছিল করে বামেরা। সেখানে দলীয় নেতৃত্বের সাথে উপস্থিত ছিলেন বিমানবাবু। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে এক সংবাদমাধ্যমের সাংবাদিক বিমান বসুকে প্রশ্ন করেন ১৯তারিখের ব্রিগেড সভায় বামেরা উপস্থিত থাকবে নাকি? উত্তরে ফ্রন্ট চেয়ারম্যান বলেন, “যাদেরকে পরাজিত করার লক্ষ্যে লড়াই করছি তাদের সাথে এক মঞ্চে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না”। এরপর সেই সাংবাদিক প্রশ্ন করেন, যদি সিপিএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব সভায় উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করে? আর এই প্রশ্ন শুনেই উত্তরে অশালীন মন্তব্য করেন বিমান বসু। বলেন, “আলপিন নিয়ে ছোটাছুটি করেন আপনারা”। “ওই আলপিন নিজের পশ্চাৎপদে লাগিয়ে রাখুন”। পাশাপাশি এদিন পুরোটা সময় উত্তপ্ত দেখায় বিমান বসুকে। এক দলীয় সমর্থক ফটো তোলার আবদার জানালেও তার ফোন নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন