প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও •‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন?

নেতাজির স্মৃতি বিজড়িত রক্সি সিনেমা হল পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও বাঁচানো গেল না কলকাতার আইকনিক সিনেমা হল রক্সিকে। বৃহস্পতিবার থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল।

১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এই ছবি দেখতে রক্সিতে গিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাসচন্দ্র বসু। ১৯০৮-০৯ সালে অপেরা হাউজ হিসেবে পথ চলা শুরু করেছিল রক্সি। তখন তার নাম ছিল এম্পায়ার থিয়েটার। চল্লিশের দশকের শুরুতেই তা পরিবর্তিত হয়ে সিনেমা হলে পরিণত হয়। রক্সিতে প্রদর্শিত প্রথম ছবি ছিল তত্‍কালীন সুপারস্টার অশোক কুমার অভিনীত ‘নয়া সংসার’।

মাল্টিপ্লেক্সের রমরমায় এর আগে কলকাতার একধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। মেট্রো, লাইট হাউস, গ্লোব, জ্যোতির পর এবার সেই তালিকায় নাম লেখাল রক্সিও। এই সিনেমা হলের ওপরের গম্বুজটি ব্রিটিশ স্থাপত্য অনুকরণে তৈরি হয়। এই গম্বুজটি রক্সি সিনেমার বাড়িটিকে একটা আলাদা পরিচিতি এনে দিয়েছিল।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন