Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

নেতাজির জন্মদিনে শোভাযাত্রা করে শুরু হল গোবরডাঙা উৎসব

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ ২৩ জানুয়ারি শুরু হল গোবরডাঙা উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবছর গোবরডাঙা পুরসভার সার্ধশতবর্ষ, সেই জন্য অনুষ্ঠানে ছিল বিশেষ জাঁকজমক।

২০১২ সালে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শুরু হয়েছিল ‘গোবরডাঙা উৎসব’। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের সূচনা শুরু হয় গোবরডাঙা স্টেশনের কাছে খাঁটুরা বয়েজ স্কুলের সামনে থেকে। শোভাযাত্রায় যোগ দেন পুর এলাকার কয়েক হাজার মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল বহু ট্যাবলো। নানান সাজে অনেকে রিকশায় চড়ে শোভাযাত্রায় যোগ দেন এদিন।

পদযাত্রায় প্রত্যেকের হাতেই ছিল প্লাকার্ড, তাতে নানা বাণী ও বার্তা লেখা। এলাকার সমস্ত স্কুল, কলেজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান – বিশেষ করে নাট্যগোষ্ঠীর সদস্যরা এই পদযাত্রায় যোগ দেন।

গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত বলেন, “২০১২ সালে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল, তার পর থেকে প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে আসছে। আজকের পদযাত্রায় পা মিলিয়েছিলেন এলাকার প্রায় দশ হাজার বাসিন্দা। আমাদের পুরসভা প্রতিষ্ঠা হয়েছিল ১৮৭০ সালে, এবছর সার্ধশতবর্ষ। তাই বাড়তি উন্মাদনা রয়েছে।”

গোবরডাঙা গড়পাড়া বিধান স্মৃতি সঙ্ঘের মাঠে অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছে। এখানে পাঁচদিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতির অনুষ্ঠান চলবে। গান, নাচ, আবৃত্তি প্রভৃতির আয়োজন করা হয়েছে। বসে আঁকো, দাবা ও আবৃত্তি-সহ বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

খাঁটুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষকুমার দাসের কথায়, “গোবরডাঙা উৎসবে স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন নাট্যগোষ্ঠী যোগ দেয়। এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম পরিচিত হয় ঐতিহ্য, সংস্কৃতি ও গোবরডাঙার ইতিহাসের সঙ্গে।”

বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে আগামী সোমবার পর্যন্ত।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন