প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

নেতাজির জন্মদিনে দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য ‘সম্পর্ক’‌ গড়লেন বিশ্বজিৎ

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: রবিবার, ২৩ জনুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পথ চলা শুরু করল নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্পর্ক’‌। বিধায়ক বিশ্বজিৎ দাসের উদ্যোগে দু:‌স্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বনগাঁয় গঠিত হলো এই নতুন সংগঠন ৷

সংগঠনের এক সদস্যের কথায়, রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে দরিদ্র এবং অসহায় মানুষদের পাশে থাকতে এবং তাঁদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নতুন এই স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করার উদ্যোগ নেন বিশ্বজিৎ দাস। তাঁর এই মানবিক কাজে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বনগাঁ মহকুমা জুড়ে সংগঠন সামাজিক কাজে নিয়োজিত থাকবে। পরবর্তীতে পরিধি বাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে ‘সম্পর্ক’এ‌র কর্মকাণ্ড।

বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁ মহকুমার যে কোন প্রান্তের দুঃস্থ ও অসহায় মানুষ তাঁদের সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে, তাঁর প্রয়োজনের কথা জানালে সংগঠন তার পাশে দাঁড়াবে এবং তাঁর সমস্যাসমাধানের আপ্রাণ চেষ্টা করবে। 

রবিবার এই নতুন সংগঠন সম্পর্কের পক্ষ থেকে বনগাঁ রেলস্টেশনে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর বনগাঁ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে চেয়ার–টেবিল পেতে প্রায় ৫০০ জন দরিদ্র মানুষকে সবজি, মুড়িঘন্ট ডাল, মাংস ইত্যাদি সহযোগে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এদিন বিধায়ক বিশ্বজিৎ দাস নিজে হাতে তাঁদের খাবার পরিবেশন করেন। এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষেরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন