প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

নীল কবিতার আলো প্রকাশিত হলো 

deshersamay

Share article:
সঙ্গীতা চৌধূরী দেশের সময়

কলকাতা : বর্তমানে বাংলার কবি মহলে উল্লেখযোগ্য নাম রানু গুহ। সম্প্রতি সোদপুর লোক সংস্কৃতি ভবনে রানু গুহর লেখা ‘নীল কবিতার আলো ‘ বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয়ন্ত কুশারী , বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্যকার  কাজল সুর , দূরদর্শন ও আকাশবাণী খ্যাত সোমেশ নাথ, বঙ্গ সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদক সাংবাদিক ফিরোজ হোসেন, কবি রিনা গিরি ,বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায় ও গবেষক ডাক্তার পার্থ সারথি মুখার্জি।

সঞ্চালনায় ছিলেন  বিশিষ্ট বাচিক শিল্পী  মধুছন্দা তরফদার। বঙ্গ সংস্কৃতি মঞ্চের শিল্পীদের পাশাপশি বহু বিশিষ্ট শিল্পী এদিন রানু গুহর কবিতা অবলম্বনে গান, আবৃত্তি , শ্রুতি নাটক ও নৃত্য পরিবেশন করেন। রানু গুহ নিজেও একজন বাচিক শিল্পী। দীর্ঘদিন ধরে বাচিক জগতের সঙ্গে যুক্ত । কবি জানান আরও দুটি কাব্যগ্রন্থের কাজ চলছে , এই বই দুটি কলকাতায় প্রকাশ করার ইচ্ছে আছে। গোটা অনুষ্ঠানের আয়োজক ছিল শব্দশ্রুতি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন