প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দিতে চান নাটা মল্লিকের ছেলে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ধনঞ্জয়ের ফাঁসির পর তিনি বা তাঁর পরিবারের কেউই আর নিজের হাতে মৃত্যদণ্ড দেবেন না বলে জানিয়েছিলেন নাটা মল্লিক। কিন্তু তাঁর ছেলে মহাদেব মল্লিক নির্ভয়ার ধর্ষকদের নিজে হাতে ফাঁসি দিতে চান বলে জানালেন। একটি বাংলা সংবাদমাধ্যমে মহাদেব মল্লিককে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।
ধনঞ্জয়ের ফাঁসির সময়ে তিনি তাঁর বাবার সঙ্গে সহযোগী ফাঁসুড়ে হিসেবে কাজ করেছিলেন। এর পরে আর কখনও এই কাজে হাত দেননি। কিন্তু দেশে ঘটে যাওয়া একের পর এক নিষ্ঠুরতা দেখে রাগে দুঃখে ফুঁসছেন মহাদেব। আর তাই এই সিদ্ধান্ত।

সম্প্রতি হায়দরাবাদের পশু চিকিৎসকের ধর্ষকদের এনকাউন্টারে তিনি খুশি হয়েছেন বলে জানিয়েছেন।নির্ভয়ার ধর্ষকদের একজন প্রাণভিক্ষা চেয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

জানা যাচ্ছে, ২০১৯–এর ডিসেম্বর মাসেই অভিযু্ক্তদের ফাঁসি দেওয়া হবে তিহাড় জেলে। পুলিশ এখন ফাঁসুড়ের খোঁজ চালাচ্ছে জেনে মহাদেব মল্লিক জানান, তাঁর ডাক পড়লে তিনি খুশি হয়ে এই কাজ করবেন। ভয়াবহ সেই ধর্ষণের ঘটনা মনে পড়তেই শিউরে উঠছেন তিনি।

এই কাজ যারা করেছে তাদের চূড়ান্ত শাস্তি দিয়ে হয়ত কিছুটা শান্তি হবে তাঁর। তিনি এও জানিয়েছেন, তাঁর পরের প্রজন্মের আর কেউই এই কাজ করবেন না, কিন্তু তাঁর নিজের ছেলে একবার বাবার সঙ্গে থেকে এই ফাঁসি দেওয়া দেখতে চান।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন