Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী,মমতা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন বছরের সকালেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি টুইটারে এক ভিডিওর মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সোমবার নববর্ষের দিন সকালে এক সুন্দর বার্তার মধ্য দিয়ে তিনি সকল রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এদিন রাজনৈতিক নেতা–নেত্রীরা প্রত্যেকেই দেশবাসীকে নববর্ষ, বৈশাখী, তামিল নববর্ষ বিশুর শুভেচ্ছা জানিয়েছেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটারে তামিল, আসাম ও বাংলার বাসিন্দাদের নিজের নিজের ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বাংলায় লেখেন, ‘‌পয়লা বৈশাখের পুণ্য লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। শুভ নববর্ষ।’‌ এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও বৈশাখী ও বিশুর শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন