ন’জোড়া জিনস্ পরেছেন মহিলা!কি কান্ড দেখুন ভিডিও:
deshersamay
Venezolana robando pantalones
Posted by Raymundo Mendoza on Thursday, November 14, 2019
ভেনেজুয়েলার একটি জামাকাপড়ের দোকানে চুরি করতে ঢুকেছিলেন ওই মহিলা। জামাকাপড় ছাড়া আর কোনওদিকে অবশ্য নজর ছিল না এই মহিলা চোরের। কিন্তু একসঙ্গে একগাদা পোশাক কীভাবে চুরি করবেন। অনেক ভেবে মাথায় আসে এমন উদ্ভট উপায়। মহিলা ঠিক করেন পরেই ফেলবেন চুরি করা সব পোশাক। কারণ ব্যাগে করে নিয়ে বেরোতে গেলেই নিরাপত্তাকর্মীর নজরে পড়বেন। সেসব না হলেও দোকানে বসানো বিভিন্ন যন্ত্রপাতিই ফাঁস করে দেবে তাঁর অভিসন্ধি। অতএব একসঙ্গে সব জামাকাপড় পরে বেরনোই ঠিক বলে মনে করেন ওই মহিলা।
এরপরেই শুরু হয় আসল বিপত্তি। এরপর একটি ওয়াশরুমে যখন চেঞ্জ করতে গিয়েছিলেন ওই মহিলা তখন রেকর্ড হয়ে যায় গোটা ঘটনার ভিডিও। দেখা যায় একের পর এক জিনস্ পরেই চলেছেন ওই মহিলা। স্বভাবতই খানিক পর থেকে আর গায়ে আঁটছিল না পোশাক। ভিডিওতে দেখা গিয়েছে জোর করে চেপেচুপে কোনওমতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য একটাই। আটখানা জিনস্ চুরি করে যেভাবেই হোক দোকান থেকে বেরোতে হবে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। তবে এখানে চোরের বুদ্ধির বহর দেখে আগেই টনক নড়েছে ওই দোকানের কর্মীদের। একেবারে হাতেনাতে চোর ধরেছেন তাঁরা। তবে সুস্থ মস্তিষ্কে কেউ কীভাবে এমন কাণ্ড করতে পারেন তা ভেবেই অবাক হচ্ছেন সকলে।
