Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

নজরে বাংলাদেশ লাগোয়া বনগাঁ পুলিশ ডিসট্রিক্ট সহ জেলায় জেলায় ,প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি বাহিনী

deshersamay

Share article:
সুতপা দে , দেশের সময়

এসআইআর শেষ হওয়ার আগেই রাজ্যে বেজে গেল ভোটের দামামা। 

আগামী ১ মার্চ রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এখন থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই ব্যাপারেও নির্দেশিকা জারি হয়েছে। এর আগে কমিশন ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের বৈঠকে রাজ্যের ৫০ শতাংশ বুথই স্পর্শকাতর বলে জানানো হয়েছিল। এই বছরের নির্বাচনে বুথ পুনর্বিন্যাসের সম্ভাবনা নেই। রাজ্যের মোট ৮০,৬৮১টি বুথেই নির্বাচন সম্পন্ন হবে। এর পাশাপাশি বহুতলগুলিতে আরও ৬০-৭০টি বুথ করা হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। 

চিঠি অনুযায়ী, ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি এবং ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি রাজ্যে ঢুকবে। বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি। ইভিএম ও স্ট্রংরুম পাহারা, ভোটের দিন নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং আস্থা ফেরানো— এই সব দায়িত্বেই তাদের ব্যবহার করা হবে। প্রতিটি কোম্পানির ৯টি সেকশনের মধ্যে ৮টি সেকশন সরাসরি বুথ ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে, বাকি ১টি কিউআরটি ও তদারকির কাজে।

জেলাভিত্তিক বণ্টনে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর । সেখানে পাঠানো হচ্ছে ১৪ কোম্পানি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা হওয়ায় পূর্ব মেদিনীপুরে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে।

এর পরেই,
কলকাতা ও মালদহে ১২ কোম্পানি
দক্ষিণ দিনাজপুরে ১০
কোচবিহার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৯
মুর্শিদাবাদ, জঙ্গিপুর, হাওড়া রুরাল পুলিশ ডিসট্রিক্টে  ৮
চন্দননগর পুলিশ কমিশনারেট ও পূর্ব বর্ধমানে ৮
দার্জিলিংয়ে ৬
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও কালিম্পংয়ে ৩
জলপাইগুড়ি ৭
আলিপুরদুয়ার ৫
উত্তর দিনাজপুরের ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ ডিসট্রিক্টে ৫ ও ৬
নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ ডিসট্রিক্টে ৬
হাওড়া পুলিশ কমিশনারেটে ৭
হুগলি (রুরাল) পুলিশ কমিশনারেট ৬
উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ ডিসট্রিক্টে ৬
বনগাঁ পুলিশ ডিসট্রিক্টে ৪
বসিরহাট পুলিশ ডিসট্রিক্টে ৭
বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ ডিসট্রিক্টে ৫ ও ৬
সুন্দরবন পুলিশ ডিসট্রিক্টে ৪
পশ্চিম মেদিনীপুরে ৭
ঝাড়গ্রাম ৫
বাঁকুড়া ৭
পুরুলিয়া ৫
বীরভূমে ৭ কোম্পানি মোতায়েন হবে

২৮ তারিখ চূড়ান্ত তালিকা, বাড়তি আশঙ্কা
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের মতে, ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কিছু এলাকায় অশান্তি তৈরি হতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে বিচার বিভাগীয় আধিকারিকদের নিরাপত্তাতেও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

সব মিলিয়ে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে থেকেই রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলতে চাইছে কমিশন ও কেন্দ্র।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন