Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রেমিকার:

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্ক:‌ বিয়েবাড়িতে আলাপ হয়েছিল নীতীশের সাথে,পানিশালার তরুণীর সাথে।এরপর কয়েক মাসের ঘনিষ্ঠতা৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা। তারপরই বিয়েতে বেঁকে বসা। শুধু তাই নয়, প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ। এমনই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিক্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিস৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটায়৷

অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়িতে দু’জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বা‌ড়ে ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দা ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে৷ চলে লাগাতার ধর্ষণও৷ যদিও প্রথমে অবশ্য লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেননি নির্যাতিতা তরুণী৷ শেষপর্যন্ত আর সহ্য করতে না পেরে নীতীশ মণ্ডলের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস৷ তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস–সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন তদন্তকারীরা৷ :

:

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.