প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

দেশের করোনা আক্রান্ত এলাকাগুলিকে লাল, কমলা সবুজ রঙের তিনটে জোনে ভাগ করছে কেন্দ্র, তার নিরিখেই সম্পূর্ণ লকডাউন হবে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: করোনার তাণ্ডবের নিরিখে সারা দেশের বিভিন্ন অংশকে লাল, কমলা এবং সবুজ রঙের তিনটি জোনে ভাগ করা হচ্ছে। তার ভিত্তিতেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে লকডাউনের নিয়ম শিথিল অথবা কড়া করা হবে। দেশের যে অংশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি তাকে রেড জোন, যেখানে তার থেকে কিছুটা কম তাকে অরেঞ্জ জোন এবং যেসব অংশে করোনার প্রকোপ নেই তাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। এতে লকডাউনের মধ্যে কিছু ছাড় দিতে পারবে সরকার৷


উল্লেখ্য, শনিবার কমপক্ষে ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠকের পর করোনাভাইরাস প্রকোপের নিরিখে দেশের বিভিন্ন অংশকে তিনটি রঙে চিহ্নিত করা হচ্ছে। ট্র্যাফিক লাইটের এই তিনটি রঙের ভিত্তিতেই ভাইরাসমুক্ত অঞ্চলগুলিকে চিহ্নিত করা হচ্ছে। তার নিরিখেই এলাকাগুলির সাধারণ মানুষের জীবনযাপনের ধরন নির্ভর করছে।


সূত্রের খবর, দেশের ৪০০ এমন জেলা রয়েছে যেখানে এখনও করোনা আক্রান্তের কোনও খবর নেই। ওইসব জেলাকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হবে। যেসব জেলায় ১৫টির থেকে কম করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে ও রোগীর সংখ্যা আর বাড়ছে না তাকে অরেঞ্জ জোন হিসেবে ঘোষণা করা হবে। এইসব জায়গায় আংশিকভাবে যানবাহন চলাচল ও কৃষিকাজের অনুমতি দেওয়া হবে।

যেসব জায়গায় ১৫টির বেশি করোনার ঘটনা ধরা পড়েছে তাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। ওইসব জায়গায় সম্পূর্ণ লকডাউন করা হবে। তবে সমস্ত জোনেই লকডাউনের প্রাথমিক শর্ত শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন