Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দেবের ‘বিয়ে’! টুইটারে বিয়ের কার্ডের ছবি জল্পনা শুরু টলিপাড়ায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: দেবের টুইটারে বিয়ের কার্ডের ছবি। লাল কাগজের উপর জ্বলজ্বল করছে ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ’। স্বস্তিক চিহ্ন থেকে শুভ বিবাহ লেখা রয়েছে সবই। এমন ছবি শেয়ার করে অভিনেতা আবার লিখেছেন, “কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে।”

সাংসদ অভিনেতার এমন টুইট দেখে জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। ব্যাপারটা কী? তাহলে কি বিয়ে করছেন দেব? নাকি এটা তাঁর নতুন সিনেমার নাম—এই নিয়ে জোর গুঞ্জন চলছে দেবের ভক্তদের মধ্যেও।

যদিও সূত্রের খবর, একটি সিনেমার শ্যুটিং চলছে। সেখানেই রয়েছে একটি বিয়ের দৃশ্য। সম্ভবত সেখানে রয়েছে কোন বৃদ্ধ এবং বৃদ্ধার বিয়ের দৃশ্য। সেই প্রসঙ্গেই এই টুইট করেছেন অভিনেতা। তবে দেব নিজে সেই ছবিতে রয়েছেন কিনা, নাকি তিনি ছবির প্রযোজক কিংবা ছবির নাম কী, নিশ্চিত ভাবে জানা যায়নি কোনও তথ্যই।

তবে দেবের টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর তাঁর ফ্যানরা ইতিমধ্যেই ধরেও নিয়েছেন যে এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন দেব। টলিপাড়ায় দেব-রুক্মিনীর ‘প্রেম’ এখন ওপেন সিক্রেট। দুই তারকার কেউ অবশ্য নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং ক্যামেরার সামনে একে অন্যের ‘ভালো বন্ধ’ বলতেই স্বচ্ছন্দ বোধ করেন দুই অভিনেতাই। তবে দেবের এমন টুইট সামনে আসার পর দুইয়ে দুইয়ে চার করে নেওয়ার আগে বেশি ভাবেননি নেটিজেনরা।

দেব-রুক্মিনীর অফস্ক্রিন কেমিস্ট্রি সম্পর্কে ধারনা না থাকলেও জুটির অনস্ক্রিন রোম্যান্স দেখেছেন দর্শকরা। ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’—-সব ছবিতেই দেব-রুক্মনীকে একসঙ্গে বেশ সাবলীল এবং সপ্রতিভ লেগেছে। টলিউড বহুদিন ধরেই এই দুই তারকার সাতপাকে বাঁধা পড়ার অপেক্ষায় রয়েছে। তার মধ্যে শীতকালে বিয়ের মরশুমে দেবের এমন টুইট টলিপাড়ার অন্দরমহলে নিঃসন্দেহে গুঞ্জন আর একটু বাড়িয়ে দিল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন