প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

দুর্ঘটনা এড়ালো হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: বড়সড় দুর্ঘটনা এড়ালো যশবন্তপুর থেকে হাওড়াগামী ডাউন দুরন্ত এক্সপ্রেসও৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ ওডিশার হরিদাসপুর স্টেশনে লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন ও লাগেজ ভ্যান। যদিও ট্রেনের গতি কম থাকায় রক্ষা পায় অন্যান্য কামরাগুলি৷

দূর্ঘটনার খবর পেয়ে ভদ্রক থেকে পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভ্যান ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় অ্যাম্বুল্যান্সও।

রেলসূত্রে জানাগিয়েছে,পরিস্থিতি খতিয়ে দেখে রেলের আধিকারিরা সিদ্ধান্ত নিয়েছেন, ইঞ্জিন ও লাগেজ ভ্যানটিকে বিচ্ছিন্ন করে অন্য একটি ইঞ্জিন জুড়ে দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে ট্রেনটিকে। প্রথমে ট্রেনটির পিছনদিকে একটি ইঞ্জিন জুড়ে সেটিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

এর পর সামনের দিকে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে অন্য লাইন দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে৷ রেল সূত্রে খবর, গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ তা না হলে যাত্রীসমেত বগিগুলিও বেলাইন হওয়ার আশঙ্কা ছিল৷ চালকের ভুলে নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত , কয়েকদিন আগেই হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল৷ হাওড়াগামী ট্রেনটির যে লাইন ধরে আসার কথা ছিল, দুর্গাপুর স্টেশনের কাছে সেই লাইনেই বড়সড় ফাটল ধরা পড়ে৷ অন্য একটি ট্রেনের চালকের তৎপরতায় সে যাত্রায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন