প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

দিল্লিতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার বিকেলেই দিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷

তৃণমূল সূত্রের খবর,মমতার এবারের দিল্লি সফরেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল রায়৷ এ দিন বিকেলে মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছনোর পর পরই মুকুলও পৌঁছন রাজধানীতে৷ দিল্লি সফরে থাকাকালীন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার কথা মুখ্যমন্ত্রীর৷ সংসদেও যেতে পারেন তিনি৷

আর দিল্লির রাজনীতিতে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মমতার এই সফরে বিরোধীদের সঙ্গে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল৷ মুকুল রায় আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভূমিকায় ছিলেন৷ বর্তমানে সেই দায়িত্বে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, দলে আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন মুকুল রায়৷

মমতার দিল্লি সফর নিয়ে মুকুল সংবাদমাধ্যমে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার কার বৈঠক হবে, তা এখনও ঠিক হয়নি৷ তবে বিধানসভা নির্বাচনে জয়ের পর তিনি যখন দিল্লি এসেছেন, তার তো আলাদা তাৎপর্য থাকবেই৷’

প্রসঙ্গত, আগে দিল্লিতে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হত ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের এই বাড়ি৷ কিন্তু মাঝে সেই বাড়ির স্থায়ী বাসিন্দা নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে৷ ফলে দিল্লির এই বাড়ির বাইরেও লেগেছিল বিজেপি-র পতাকা, ব্যানার৷ বিধানসভা নির্বাচনের পরেই পুরনো ঘরে ফিরেছেন মুকুল রায়৷

তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসার আগেই সাউথ অ্যাভিনিউয়ে মুকুল রায়ের বাড়ি ফিরে গেল পুরনো চেহারায়৷ বাড়ির বাইরে ফের লাগানো হল তৃণমূলের ব্যানার৷ তাতে জ্বলজ্বল করছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷

উল্লেখ্য,২০১৭ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ বিজেপি-তে যোগদানের পরই তাঁর দিল্লির বাড়িরও ভোলবদল হয়েছিল৷ গেরুয়া পতাকা থেকে শুরু করে পদ্মের ছবি দেওয়ার ব্যানার, পোস্টার দেখা যেত বাড়ির বাইরে৷ রাজ্য বিজেপি নেতাদের আনাগোনাও লেগে থাকত দিল্লির এই বাড়িতে৷ অথচ এক সময়ে দিল্লিতে মমতার চেনা ঠিকানা ছিল মুকুল রায়ের এই বাড়ি৷ কারণ দীর্ঘ দিন দিল্লি এসে এই বাড়িতেই উঠতেন মমতা৷ এবার অবশ্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই থাকবেন বলে জানাগিয়েছে৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন