প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের ভিড়ে উপচে পড়ছে,লকডাউনের জেরে কাজ বন্ধ,বাড়িও ফিরতে পারছেন না

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:‌ দিল্লি উপচে পড়ছে পরিযায়ী শ্রমিকদের ভিড়ে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা দিল্লিতে কাজ করতে এসেছিলেন, গোটা দেশে লকডাউনের জেরে তাঁরা এখন স্বাভাবিকভাবেই আটকে পড়েছেন সেখানে। হাতে নেই টাকা পয়সা। দু’‌বেলা দু’‌মুঠো খাবারও পাচ্ছেন না তাঁরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের নিজের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনরাজ্যের শ্রমিকরা। বাক্স–প্যাঁটরা গুছিয়ে দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাসে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। লকডাউনের জেরে কার্যত স্তব্ধ রাজধানী। এমন পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁদের। তিন কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁদের মাথায় এখন একটাই চিন্তা, ঠিক ভাবে তাঁরা বাড়ি পৌঁছতে পারবেন তো?‌ সন্তান কোলে ভিড় কাটিয়ে এগিয়ে যেতে দেখা যায় মহিলাদেরও। তাঁদের কেউ উত্তরপ্রদেশ, কেউ মধ্যপ্রদেশ, কেউ বা বিহারের বাসিন্দা। সকলের মুখেই চাপা উদ্বেগ।
অনেকেই জানাচ্ছেন, লকডাউনের ঘোষণা হতেই তাঁদের চাকরি চলে গিয়েছে। এখন দিল্লি ঘরভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই তাঁদের। দু’‌বেলা খাওয়া তো অনেক দূরের কথা। এতকিছুর পরেও সরকারের কোনও হেলদোল নেই। ভিনরাজ্যের শ্রমিকদের কীভাবে সুস্থ স্বাভাবিক অবস্থায় তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেবিষয়ে কোনও উত্তর মেলেনি

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন