প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে বনগাঁ থানা ঘেরাও করে বিজেপির নেতা কর্মীদের বিক্ষোভ

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় প্রতিবাদে থানা ঘেরাও করে রাখলেন বিজেপি নেতা কর্মীরা। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ছিলেন বিজেপি উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক কীর্তনীয়া।

বুধবার কোচবিহারের শীতলকুচি তে দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার হন দিলীপ ঘোষ‌ অভিযোগ পুলিশের সামনেই তার গাড়ির কাছে পাথর ছোড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে যায়। কোন রকমে রক্ষা পান তিনি। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বনগাঁ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

তারা দলীয় পতাকা নিয়ে থানা চত্বরে বসে পড়েন। প্রায় এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি চলে। এ ব্যাপারে অশোক কীর্তনীয়া জানান, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যর্থ। আমাদের দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় সেটাই ফের প্রমাণিত হলো। নির্বাচনের কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হলেও তাদেরকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে না রাজ্য পুলিশ।

দিলীপ ঘোষের মত নেতা যদি এভাবে হামলার শিকার হন, তাহলে আমরা যেকোন সময় আক্রান্ত হতে পারি। রাজ্য পুলিশের এই ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানান। প্রায় এক ঘন্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে।


একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন