Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

তৃণমূলে রদবদল উত্তর ২৪ পরগনায় সরানো হল বালুকে,বনগাঁর জেলা সভাপতির দায়িত্বে আলোরানি সরকার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। সেই থেকে উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার দেখা গেল বালুকে উত্তর ২৪ পরগনার সংগঠন থেকে বাদ দিয়েছে তৃণমূল।

এমনিতেই উত্তর ২৪ পরগনা রাজ্যের সবচেয়ে বড় জেলা। সেই জেলাকে সাংগঠনিক ভাবে ঢেলে সেজেছে তৃণমূল। চারটি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে। ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা কমিটির সভাপতি করা হয়েছে পার্থ ভৌমিককে। তিনি নৈহাটির বিধায়ক। বারাসত জেলা সাংগঠনিক কমিটির সভানেত্রী করা হয়েছে আশানি মুখোপাধ্যায়কে। বসিরহাট জেলার সভাপতি হয়েছেন সরোজ বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আলোরানি সরকারকে।

দেখা যাচ্ছে, যে চারটি সাংগঠনিক জেলা কমিটি গরা হয়েছে এবং সেখানে যাঁদের সভাপতি করা হয়েছে তাঁদের মধ্যে দু’জন মহিলা।

তবে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মত অনেকের। আবার অনেকে বলছেন, এটাই স্বাভাবিক ছিল। কেননা নতুন নেতৃত্ব এলে তবেই সংগঠনে সজীবতা ফেরে। সেটাই করেছে তৃণমূল।

বালু রাজ্যের মন্ত্রী। এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হলে যে তাঁর পদ যাবেই তা এক প্রকার ঠিকই ছিল। এদিন সেটাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল তৃণমূল।

জেলাগুলিকে সাংগঠনিক ভাবে ভেঙেও নেতৃত্ব স্তরে সংখ্যা বাড়িয়েছে তৃণমূল। খানিকটা বিজেপির ধাঁচেই জেলা সাংগঠনিক কমিটিগুলি করেছে বাংলার শাসকদল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন