Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ঢাকের তাল সাথে ধুনচি নাচ, শারদ উৎসবে মাতল বনগাঁ বিভূতিভূষণ বি.এড. কলেজের শিক্ষার্থীরা

deshersamay

Share article:

দেখুন ভিডিও-

https://youtu.be/l2B4l3jNsX0

সায়ন ঘোষ, বনগাঁ : বাঙালীর শ্রেষ্ট উৎসব দুর্গাপূজা। মহালয়ার পর থেকেই বাঙালীরা আবেগে ভাসেন। ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হয়েছে। মূল শারদীয়া উৎসবের সূচনার আগেই তৃতীয়ার দিন ঢাকের তাল ও ধুনচি নাচের মধ্য দিয়ে শারদ উৎসবে মাতল বনগাঁ বিভূতিভূষণ বি.এড. কলেজের সকল শিক্ষার্থীরা।

আগমনীর গানে তালে তাল মিলিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় এদিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বনগাঁ মহাকুমার পুলিশ আধিকারিক মাননীয় অশেষ বিক্রম দস্তিদার মহাশয় সহ কলেজ কতৃপক্ষ মাননীয় মিজানুর মন্ডল, প্রদীপ দে মহশয় ও সোমা দে মহাশয়া।

এদিন মূল অনুষ্ঠানের পূর্বে বি.এড. কলেজে প্রকাশিত হয় ‘আগমনী’ দেওয়াল পত্রিকা। আগমনী উৎসবের মধ্যেই নবীন শিক্ষার্থীদের নবীন বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় এদিন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন