Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

ট্রাক–বাইক সংঘর্ষে রণক্ষেত্র অশোকনগর,মৃত১

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে বাইকচালকের মৃত্যুতে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার সুরিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোরে সিলিন্ডারবোঝাই ১০ চাকার ওই ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সুরিয়ার কাছে বাইকটিতে পিছন থেকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৈফুদ্দিন মন্ডল নামে ৩২ বছরের ওই বাইকচালকের।

তিনি অশোকনগর থানা এলাকারই কামারপুরের বাসিন্দা। এরপরই দেহ আটকে রেখে সকাল সাতটা থেকে নৈহাটি–হাবড়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ওই জায়গায় একটি সরকারি বাস এসে পড়লে সেটিতেও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অশোকনগর থানা থেকে পুলিস গেলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় জনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় অত্যন্ত বেপরোয়া ভাবে ট্রাক এবং গাড়ি চলাচল করে।

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে অশোকনগর থানা থেকে বিশাল পুলিসবাহিনী এবং র‌্যাফ নামানো হয়। কর্মব্যস্ত দিনের সকালেই ২৪ নম্বর জাতীয় সড়ক, যশোর রোডের সংযোগকারী নৈহাটি–হাবড়া রোডে অবরোধের ফলে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা সহ জাতীয় সড়কও। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

ছবি -সংগৃহীত৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.