প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

টিকিট কাটার খরচ কমছে, নতুন সুবিধা দিল ভারতীয় রেল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে অভ্যস্ত হন তবে আপনার সফর খরচ এবার কমে যাবে। বিভিন্ন ইউনিফায়েড পেমেন্টস সার্ভিস (ইউপিআই) ব্যবহার করলে কম হবে দূরপাল্লার টিকিটের দাম।

এখন ভিম বা অন্য কোনও ইউপিআই ব্যবহার করে টিকিট কাটলে নন-এসি টিকিট কাটলে টিকিট পিছু দিতে হয় ১৫ টাকা। ফার্স্ট ক্লাস সহ অন্য এসি টিকিট কাট‌তে সেই খরচটা হয় ৩০ টাকা প্রতি টিকিট। প্রতি টিকিট মানে একটি পিএনআর-এ যতগুলি টিকিট কাটা হয়।

নতুন নিয়মে এই খরচটাই কমে যাবে। নন-এসি টিকিট কাটলে টিকিট পিছু দিতে হবে ১০ টাকা। ফার্স্ট ক্লাস সহ অন্য এসি টিকিট কাট‌তে সেই খরচটা হবে ২০ টাকা প্রতি টিকিট। আইআরটিসি সূত্রে খবর, খুব শীঘ্রই এই নতুন ব্যবস্থা চালু হবে।

অনলাইনে টিকিট কেনা বাড়াতে আগেও অনেক স্কিম এনেছে রেল তথা আইআরটিসি। অনলাইনে টিকিট কাটলে ১ হাজার জন যাত্রীকে ৫০০ টাকা পর্যন্ত ক্যাস ব্যাকও চালু করে রেল। শুধু তাই নয়, রেল কাউন্টা‌র থেকে টিকিট কাটার সময়ে অনলাইন পেমেন্ট করলে ডিজিটাল লেনদেনের জন্য ৫ শতাংশ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। এতে একটি টিকিটে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত টিকিট পিছু ছাড় মেলে। নোটবাতিলের পরে দ‌েশে ডিজিটাল লেনদ‌েন বাড়াতে এই অফার চালু হয়। ২০২০ সালের ১২ জুন পর্যন্ত এই পদ্ধতি চালু থাকবে।

২০১৬-১৭ আর্থিক বছরে রেল দেখ‌ে অনলাইন টিকিট কাটা প্রায় ২৬ শতাংশ কমেছে। সেই হিসেব পর্যালোচনা করেই এই নতুন সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন