Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বিশ্বভারতী ক্যাম্পাসে

deshersamay

Share article:
ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন
শনিবার সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নন্দন বয়েজ হোস্টেলে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বিশ্বভারতী সূত্রে জানা গেছে মৃত ছাত্রের নাম পার্থ দাস, তিনি বিশ্বভারতী শিক্ষা ভবন এর অন্তর্গত গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি বীরভূমের রামপুরহাটএর অন্তর্গত রামরামপুরে। সহপাঠীরা জানিয়েছেন- এদিন সকালে তার অন্যান্য রুমমেটরা টিফিন করতে হোস্টেলের বাইরে যায় তখন পার্থ রুমে ছিল।

রুমমেটরা ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাদের, এরপর জানালা দিয়ে তার রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে তড়িঘড়ি তাকে শান্তিনিকেতনের পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল এ নিয়ে আসা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন। একটি সূত্রে জানা গেছে গতকাল ফি বৃদ্ধির প্রতিবাদী আন্দোলনেও তাকে দেখা গেছে। প্রাথমিক স্তরে পুলিশের অনুমান এটি একটি আত্মহত্যার ঘটনা, তবে রয়েছে অনেক ধোঁয়াশা ও রহস্য, তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.