প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ছট পুজোয় জোট বেঁধে গঙ্গায় না যাওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ছট পালন করুন কিন্তু আদালত অবমাননা করবেন না। শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জটলা করে একইসঙ্গে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  

দূর্গা ও কালী পুজো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে, সেইভাবেই ছট পালন করতে বলা হয়েছে হিন্দি ভাষীদের। বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে সে বিষয়টিও আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। কলকাতা ও শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়ে ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। যাতে এক জায়গায় ভিড় না হয়, সেজন্যই মূলত এই বিকল্প ব্যবস্থা। 

অন্যদিকে, রবীন্দ্র সরোবরে এবং সুভাষ সরোবরে এবার যাতে কোনও ভাবেই ছটপুজো না-হয়, তার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত।  সেই নির্দেশকেই বহাল রেখে ছট পুজো নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল, প্রত্যেক পরিবার থেকে দুজনের বেশি জলাশয় যাওয়া যাবে না।

ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া বিদ্যুৎ চালিত ডিজে বাজনা বোঝানো যাবেনা। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয়  অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না। হাইকোর্টের এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন