Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

চাঁদে গেলে ৫৬ % প্রাণের মানুষকেই ভিডিও কল করতে চান তাঁরা

deshersamay

Share article:

দেশের সময়,ওয়েবডেস্ক: যুগ যুগ ধরে কবি, সাহিত্যিকদের কলমে চাঁদ প্রেমের প্রতীক। তা সে আসলে যতই রুক্ষ, পাথুরে হোক না কেন। সেই চাঁদ থেকেই কাউকে যদি ভিডিও কল করতে হয় তাহলে প্রথম ফোনটা কাকে করবেন আপনি। কমপক্ষে ৪০০ জনের উপর করা সমীক্ষা রিপোর্ট বলছে তাঁদের মধ্যে ৫৬ শতাংশই তাঁদের প্রাণের মানুষটাকেই ভিডিও কল করতে চান চাঁদ থেকে।

১৪ শতাংশ মাকে এবং ৯ শতাংশ বন্ধুবান্ধবদের ভিডিও কল করতে চান। ভিডিও কলে সবার শেষে আছেন বাবা। ৪০০ জনের মধ্যে মাত্র ৮ শতাংশ মানুষ বাবাকে ভিডিও কল করতে চান চাঁদ থেকে।

আগামী ২০ জুলাই নাসার অ্যাপোলো মুন মিশনের সুবর্ণ জয়ন্তী। ১৯৬৯ সালের ২০ জুলাই নিল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদের মাটি ছুঁয়েছিল অ্যাপোলো ১১ মহাকাশযান। সেই ঘটনার স্মরণেই গত ৮–১১ জানুয়ারি এই সমীক্ষা করেছিল লাস ভেগাসের কোম্পানি কনজিউমার্স ইলেট্রনিক্স শো। তাঁদের মধ্যে ৮০ শতাংশ মানুষ চেয়েছেন মানুষের মতো দেখতে কোনও রোবট চালকের সঙ্গে মহাকাশযানে চড়ে মহাকাশে যেতে। আর সেখান থেকে চাঁদে পৌঁছে ভিডিও কল করতে প্রেমাস্পদকে। ‌‌ ‌‌

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন