প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

ঘন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে রাওয়তদের কপ্টার, দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও! কপ্টারে ছিলেন বাংলার ছেলে সৎপাল

deshersamay

Share article:
বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা হাবিলদার সৎপাল রাই।

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই১৭-ভি৫ কপ্টার। তাতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ তথা তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তাঁর মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী মধুলিকাও। সেই কপ্টারেই ছিলেন এক বঙ্গসন্তানও।

বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন হাবিলদার সৎপাল রাই। দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা তিনি। কপ্টার দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দার্জিলিংয়ে।

হাবিলদার সৎপাল রাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। টুইট করে তিনি লিখেছেন, হাবিলদার সৎপাল রাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। অন্তরের সমবেদনা জানাচ্ছি ওঁর পরিবারকে। তিনি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত সিকিউরিটি অফিসার ছিলেন। ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন।

ঘন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে রাওয়তদের কপ্টার, দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিয়ো ,দেশের সময়  অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

বিপিন রাওয়াতের ওই কপ্টারে ছিলেন মোট ১৪ জন আরহী। তাঁদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একমাত্র জীবিত আরোহী ক্যাপ্টেন বরুণ সিং। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।

বুধবার বেলা ১২টা ৪০। তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরিতে চা বাগানের মাঝে আচমকাই ভেঙে পড়ে একটি সেনার হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়ত। দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি।

কুন্নুরের কয়েকজন বাসিন্দা হেলিকপ্টার দুর্ঘটনা চোখে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এ বার প্রকাশ্যে এল জেনারেল রাওয়তের কপ্টারের দুর্ঘটনায় পড়ার ঠিক আগের মুহূর্তের ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, ঘন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে জেনারেল রাওয়তের কপ্টার। দেশের সময় অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

এ দিকে বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রী মধুলিকার দেহ দিল্লি আনা হবে। শুক্রবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন