প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গৃহীত হল শুভেন্দুর ইস্তফা,তিন দফতর আপাতত নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সেই পদত্যাগ পত্র অ্যাটাচ করে ই-মেল পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও।


সন্ধ্যায় শুভেন্দুর ইস্তফা মঞ্জুর করে রাজ্যপালের কাছে সুপারিশ পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রীর সুপারিশ ক্রমে রাজ্যপাল ইস্তফা গ্রহণ করেন। সেটাই হয়েছে। মুখ্যমন্ত্রীর সুপারিশ পাওয়ার পর রাজ্যপাল সেই ইস্তফা গ্রহণ করে নিয়েছেন।

সেই সঙ্গে রাজ্যপাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সেচ, পরিবহণ ও জল সম্পদ উন্নয়ন দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজের কাছে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1332235107776614400?s=19

মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও শুভেন্দু এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দেননি তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, আপাতত দলের সাধারণ বিধায়ক হয়েই থাকবেন শুভেন্দু অধিকারী। সত্যিই তিনি যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেন তবে আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। তার পর সেই পথে হাঁটবেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন