প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

গামলায় ভেসে বিয়ের পিড়িতে বসলেন যুগল , বন্যা বিধ্বস্ত কেরলের ভাইরাল ভিডিও দেখুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বন্যা বিধ্বস্ত কেরলে দেখা গেল অন্য ছবি। প্রাকৃতিক প্রতিকূলতাকে হেলায় জয় করে বিয়ের পিড়িতে বসলেন যুগল। অবিশ্রান্ত বর্ষণের শব্দকে মুছে বেজে উঠল বিয়ের সানাই। প্লাবনের মাঝেই এক হল চার হাত।

কীভাবে? যে কেরলে তিন দিনের লাগাতার বৃষ্টিতে ভেসে গেছে গ্রাম, শহর, যে কেরলে প্লাবনের বলি হয়েছেন বহু মানুষ, যেখানে রাস্তাঘাট সব জলের তলায়, কীভাবে সেখানে বিয়ের মতো বড় অনুষ্ঠান সম্ভব হল? এর জন্য অভিনব পন্থা বেছে নিয়েছেন কেরলের ওই যুগল। গামলায় চড়ে বিয়ে করতে গেলেন তাঁরা।

কেরলের আকাশ আর ঐশ্বর্য দুজনেই স্বাস্থ্যকর্মী। তাঁদের বিয়ের দিন অনেক আগে থেকেই ঠিক হয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে বাধ সাধল বন্যা। তুমুল বৃষ্টিতে লাল সতর্কতা জারি করল কেরল প্রশাসন। কিন্তু তাই বলে তো আর বিয়ে বন্ধ রাখা যায় না। অগত্যা গামলা জোগাড় করে তাতে ভেসে ভেসেই বিয়ের আসরে পৌঁছলেন আকাশ ঐশ্বর্য। ধুমধাম করেই সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান। তবে প্রতিকূল পরিস্থিতিতে অতিথি-অভ্যাগতদের সংখ্যা ছিল নিতান্তই হাতে গোনা।

জানা গেছে একটি অ্যালিমিনিয়ামের রান্নার গামলায় চড়ে বিয়ে করতে গিয়েছেন ওই যুগল। তাঁদের এই গামলা-যাত্রার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমকে দম্পতি জানিয়েছেন, কিছুদিন আগেও ওই মন্দির প্রাঙ্গনে ঘুরে বিয়ের আসর দেখে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেসময় একফোঁটাও জল সেখানে ছিল না। অথচ এই দু’দিনে ছবিটা এক্কেবারে বদলে গিয়েছে। জল থইথই করছে গোটা এলাকা।
কেরলের বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যে ২৯ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরল জুড়ে। বৃষ্টি থামার লক্ষণ নেই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন