প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়,ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রবিবার রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ শুরু হচ্ছে। তাঁর হৃদযন্ত্র, লিভার–সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এখনও সচল। তবে রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে।  বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো–মর্বিডিটি  চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শরীরে ‘‌সেকেন্ডারি ইনফেকশন’‌–এর আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বাইপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাঁকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

বর্ষীয়ান সৌমিত্র দু’ সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আবার সঙ্কটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। এই পরিস্থিতিতে তাঁর চেতনার মাত্রা ক্রমশ নামছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রবীণ শিল্পীর উদ্বেগজনক স্নায়বিক অবস্থা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। এ বিষয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন