Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

গভীর রাতে নুসরত হাসপাতালে? শুভক্ষণের অপেক্ষায় সঙ্গে যশ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার রাতে পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ঢুকে পড়ল দু’টি সাদা গাড়ি। কালো কাচ দেওয়া প্রথম গাড়িতে সম্ভবত ছিলেন নুসরত জাহান। এমনটাই অনুমান করছেন হাসপাতালে ভিড় করা অনুরাগীরা। ঠিক পিছনের গাড়িতেই ছিলেন নিরাপত্তারক্ষীরা। সবাই যখন নুসরতকে গাড়ি থেকে নামতে দেখার অপেক্ষায়, তখনই নুসরতের এক নিরাপত্তারক্ষী বললেন, ‘‘আপনারা এত ভিড় করে আছেন, ম্যাডাম নামতে চাইছেন না।’’ কিছু ক্ষণ অপেক্ষা করার পরেও দেখা গেল, ‘ম্যাডাম’ নামলেন না। বন্ধ হয়ে গেল গেট। তার কিছু ক্ষণের মধ্যেই সাদা গাড়ি বেরিয়ে গেল হাসপাতাল থেকে। গাড়িতে কে‌উ ছিলেন না।

তৈরি হল প্রশ্ন। তা হলে কি নুসরত হাসপাতালে ভর্তি হলেন?কারণ তাঁকে গাড়ি থেকে নামতে দেখতে পাওয়া গেল না।

অভিনেত্রী নুসরত জাহান বুধবার সকালে হাসপাতালে চেক আপ করিয়ে, বাড়িতে ফিরে যান তিনি। কথা ছিল প্রসব যন্ত্রণার উপর নির্ভর করে, বুধবার কিংবা বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী এদিন সন্ধ্যাবেলা নিজের পাম এভিনিউয়ের বাড়ি থেকে
টালিগঞ্জের ফ্ল্যাটে যান ‘মম- টু -বি’ । এরপরই তাঁরা একসাথে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। আজই হাসপাতালে ভর্তি হচ্ছেন নায়িকা। বৃহস্পতিবার হবে সি-সেকশন ডেলিভারি । 
কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হবেন নুসরত জাহান। সূত্র মারফত শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে বৃহস্পতিবারই ভূমিষ্ঠ হবে নায়িকার সন্তান।

এদিকে নুসরতের সোশ্যাল পেজে উঁকি মারলেই নজরে আসে মাতৃত্বের পূর্ণ অবস্থায় রয়েছেন তিনি। চোখে -মুখে ফুটে উঠেছে সেই আভা। গর্ভাবস্থার শুরুর দিক থেকেই একই সঙ্গে থাকছে যশ দাশগুপ্ত ও নুসরত। যদিও নিজেরা সরাসরি ছবি প্রকাশ্যে না আনলেও, ছুটি কাটানো থেকে রেস্তোরাঁয় খাওয়া -দাওয়া সবেতেই যে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা, তা আর বলা বাকি রাখে না। এমনকী মঙ্গলবার একই রেস্তোরাঁয় গিয়ে খাবার তৈরির ভিডিয়ো করে শেয়ার করেছেন দুজনেই, নিজেদের ইন্সটা স্টোরিতে। 

আগে নুসরতের ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা গিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আসতে চলেছে তাঁর জীবনের বিশেষ অতিথি। কিন্তু পরে শোনা  যায়, চলতি মাসের শেষেই কোল আলো করে আসবে নুসরতের সন্তান। যদিও আগত সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। তবে বিভিন্ন আকার -ইঙ্গিতে সকলকে নিত্যদিনই তিনি জানান দিচ্ছেন, যশের সঙ্গেই রয়েছেন তিনি। 

নুসরতের করা প্রতিটা ছবি ও ভিডিয়োতে ট্রোল করেন বহু নেটিজেন। তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাতও বাড়িয়ে দেন নায়িকার দিকে। তাঁদের মতে, ‘স্বাধীন নারী’ কিংবা ‘সিঙ্গেল মাদার’ হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান। এদিকে একেবারে ‘কেয়ার নট’ অ্যাটিটিউড রেখেছেন নায়িকা। তিনি দিব্যি উপভোগ করছেন তাঁর মাতৃত্ব। মাঝে মধ্যেই বিজ্ঞাপনের শ্যুট ও অন্যান্য অল্প বিস্তর কাজ করছেন তিনি। এমনকি আগামী বছরের শুরুতেই তিনি কাজে ফিরবেন বলে শোনা যাচ্ছে। বলাই বাহুল্য সকলেই এখন অপেক্ষা করছেন ছোট্ট অতিথির। এরপরই কী সন্তানের পিতৃত্ব নিয়ে মুখ খুলবেন নায়িকা? তা বলবে সময়… 

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন