প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

গণধর্ষণ কালীঘাটে,দিনে-দুপুরে তুলে নিয়ে গেল দুই নাবালিকাকে

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ ফের গণধর্ষণের ঘটনা ঘটল শহরে। দিনে-দুপুরে কালীঘাট মন্দির চত্বরের দুই নাবালিকা ভিখারিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালক-সহ তিনজনের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কালীঘাট মন্দিরের সামনে থেকে দুই নাবালিকাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। তাদের কালীঘাট সংলগ্ন আদিগঙ্গার ধারে এক আশ্রমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পরে দুই নাবালিকা মন্দির চত্বরে ফিরে এলে অনেকের সন্দেহ হয়। তাদের সামনে সবকিছু খুলে বলে দু’জন। তারপরেই কালীঘাট থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে গৌর যাদব ওরফে কাজল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক নাবালককেও ধরেছে কালীঘাট থানার পুলিশ। তৃতীয় অভিযুক্তের খোঁজ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নাবালিকা দু’জনের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দিনে-দুপুরে কী ভাবে দুই নাবালিকাকে তারা তুলে নিয়ে গেল তা ভাবাচ্ছে পুলিশকে। স্থানীয়রা জানিয়েছেন, গৌর ওরফে কাজল সেখানকারই বাসিন্দা। তাই মন্দির চত্বরের প্রায় সবাই তাকে চিনত। ওই দুই নাবালিকাও চিনত। তাই হয়তো ভুলিয়ে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া সহজ হয়েছিল অভিযুক্তদের পক্ষে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন