প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

খেলা শেষ হয়ে গেছে, আর দু’দফার পর নির্বাচনের প্রচার কেউ করবে না : দিলীপ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভায় বলছেন খেলা হবে। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফাইনাল হুইসেল বাজিয়ে দিতে চাইলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “খেলা শেষ হয়ে গেছে। আর দু’দফার পর সবাই ঘরে ঢুকে যাবে। নির্বাচনের প্রচার আর কেউ করবে না।”

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথম দফা ভোটে বিজেপির হাত পা ভেঙেছে। দ্বিতীয় দফায় কোমর ভেঙেছে। অষ্টম দফার পর আর উঠে দাঁড়াতে পারবে না। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “যারা নিজের পায়ে হাঁটতে পারছে না তারা আবার অন্যের হাত পা ভাঙার কথা বলছে। এসব বাচ্চাদের মতো কথা। রাজনীতিতে এর কোনও গুরুত্ব নেই।


প্রথম দফায় তিরিশ আসনে ভোটের পর অমিত শাহ বলেছিলেন, বিজেপি কম করে ছাব্বিশটা আসন জিতবে। পাল্টা মমতা বলেছিলেন, আর চারটে বাকি রাখলে কেন! ওগুলোও নিয়ে নাও! বিজেপি রসগোল্লা পাবে।

দ্বিতীয় দফার ভোটে সবার চোখ ছিল নন্দীগ্রামের দিকে। সেই ভোট চলাকালীনই নরেন্দ্র মোদী বাংলায় সভা করতে এসে বলেছিলেন, দিদির মুখ দেখলেই বোঝা যাচ্ছে বাংলার ভোটের বুথ ফেরত সমীক্ষা কী! নন্দীগ্রামে মমতা হারছেন বলেও মন্তব্য করেন মোদী। এও বলেন, দিদি এখন দ্বিতীয় আসন খুঁজছেন।


তারপর থেকে দেখা গেছে প্রায় প্রতিটি সভাতেই মমতা বলছেন নন্দীগ্রামে তিনি জিতছেনই। আর বাংলাতেও সরকার গড়বে তৃণমূল। এমনকি শনিবার প্রেস কনফারেন্স করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা অধুনা সর্বভারতীয় তৃণমূলের নেতা যশবন্ত সিনহা বলেন, তিনি গোপন সূত্রে খবর পেয়েছেন, শুক্রবার গভীর রাত পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডা বৈঠক করেছেন। তিনি এও দাবি করেছেন, মোদী-শাহদের অভ্যন্তরীণ রিপোর্ট হচ্ছে বাংলায় প্রথম দুদফার ভোটে বিজেপির অবস্থা শোচনীয়। তাই এবার তাঁরা মাইন্ড গেম খেলতে নামবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন